বগুড়া · বাংলাদেশ
বগুড়াBogura
জরুরিBreaking
বগুড়া সিটি নিউজ — বগুড়ার স্থানীয় খবর। Bogura City News — local reporting from Bogura, Bangladesh.

আশুলিয়ায় বাসা থেকে স্বামী-স্ত্রী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ:

আশুলিয়ায় বাসা থেকে স্বামী-স্ত্রী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ:

​বগুড়া সিটি নিউজ :

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

​শনিবার রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার একটি রেসিডেন্সিয়াল বাড়ির বন্ধ কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, ওই ঘরের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। শুক্রবার রাতে কক্ষটি থেকে হঠাৎ তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে পুলিশে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে ভেতরে প্রবেশ করেন এবং বিছানার ওপর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

​উদ্ধারকালে দেখা যায়, নিহত পুরুষের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল। লাশের অবস্থা দেখে আলামত হিসেবে পুলিশের প্রাথমিক ধারণা, তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্যComments

↑