বগুড়া · বাংলাদেশ
বগুড়াBogura
জরুরিBreaking
বগুড়া সিটি নিউজ — বগুড়ার স্থানীয় খবর। Bogura City News — local reporting from Bogura, Bangladesh.

বগুড়ার সাতমাথায় ড্রেনেজ সংস্কারের কাজ চলাকালীন সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গু*লি*উ*দ্ধা*র।

স্টাফ রিপোর্টার, বগুড়া সিটি নিউজ: বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ড্রেনেজ সংস্কারের কাজ করতে গিয়ে থ্রি-নট-থ্রি (.303) রাইফেলের শতাধিক তাজা গুলি উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে সাতমাথা এলাকার ড্রেন পরিষ্কারের সময় পলিমাটির নিচ থেকে বিপুল পরিমাণ এই গুলি উদ্ধার হয়।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া পৌরসভার নিয়মিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার কাজ চলছিল সাতমাথা মোড়ে। দুপুরের দিকে শ্রমিকেরা ড্রেনের ভেতরে জমাট বাঁধা কাদা মাটি পরিষ্কার করতে যান। এ সময় মাটির তলদেশে শক্ত ধাতব বস্তুর উপস্থিতি টের পেয়ে তারা কাদা সরাতে শুরু করেন। একপর্যায়ে পলিমাটি ও পচে যাওয়া চটের বস্তার ভেতর থেকে জং ধরা ও তাজা অবস্থায় থাকা থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি বেরিয়ে আসে।

​খবর পেয়ে বগুড়া জেলা পুলিশ ও সংশ্লিষ্ট ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রেন এলাকাটি কর্ডন করে ফেলেন। পরে পুলিশ একে একে ড্রেনের ভেতর থেকে শতাধিক গুলি উদ্ধার করে হেফাজতে নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গুলিগুলো বহু পুরোনো এবং কোনো ঐতিহাসিক ঘটনার সময় ড্রেনে ফেলে দেওয়া বা চাপা পড়ে থাকতে পারে।

​এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চরম উৎসাহ ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, গুলিগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এগুলো কোন সময়ের এবং কত দিনের পুরোনো, তা পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্যComments