বগুড়া · বাংলাদেশ
বগুড়াBogura
জরুরিBreaking
বগুড়া সিটি নিউজ — বগুড়ার স্থানীয় খবর। Bogura City News — local reporting from Bogura, Bangladesh.

মরা গরু জবাইয়ের চেষ্টার সময় হাতেনাতে আটকানোর মুখে পালাল কসাই....!

মরা গরু জবাইয়ের চেষ্টার সময় হাতেনাতে আটকানোর মুখে পালাল কসাই..

বগুড়া সিটি নিউজ,

​বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের মির্জাপুর এলাকায় এক মৃত গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম হাদু, যিনি স্থানীয় অবির উদ্দিনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, অবির উদ্দিনের ছেলে হাদুর একটি গরু মারা গেলে তিনি ঘটনাটি চেপে রেখে মাংস বিক্রি করার ফন্দি আঁটেন। পরবর্তীতে ছোনকা এলাকার এক স্থানীয় কসাইকে খবর দিয়ে এনে গোপনে মরা গরুটি জবাই করার প্রক্রিয়া শুরু করেন।

​বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের হাতেনাতে ধরে ফেলার বিষয়টি বুঝতে পেরে কসাই এবং গরু মালিক হাদু জবাই করা মরা গরুটি ফেলে রেখেই দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যান।

​ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয়রা জোর দাবি জানিয়েছেন।

মন্তব্যComments

↑