বগুড়া · বাংলাদেশ
বগুড়াBogura
জরুরিBreaking
বগুড়া সিটি নিউজ — বগুড়ার স্থানীয় খবর। Bogura City News — local reporting from Bogura, Bangladesh.

বগুড়াগামী চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত রেল কর্মী গ্রেপ্তার​নিজস্ব প্রতিবেদক, বগুড়া সিটি নিউজ

বগুড়াগামী চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষণের শিকার, অভিযুক্ত রেল কর্মী গ্রেপ্তার

​নিজস্ব প্রতিবেদক, বগুড়া সিটি নিউজ:

বগুড়াগামী একটি চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের চাঞ্চল্যকর ও ভয়াবহ ঘটনা ঘটেছে। ভুলবশত অন্য ট্রেনে উঠে পরা ঐ নারী যাত্রীকে একা পেয়ে ট্রেনের ভেতরেই এক যুবক কর্মী তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রেল কর্মী যুবককে আটক করেছে পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী তার গন্তব্যে যাওয়ার কথা থাকলেও ভুলবশত বগুড়ামুখী ট্রেনে উঠে পড়েন। ট্রেনটি চলন্ত অবস্থায় ফাঁকা এবং নির্জন থাকার সুযোগ কাজে লাগায় অভিযুক্ত যুবক। ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে চলন্ত ট্রেনের ভেতরেই ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী নারীর চিৎকারে ও অসংলগ্ন আচরণ দেখে সহযাত্রী এবং দায়িত্বপ্রাপ্তদের সন্দেহ হলে বিষয়টি জানাজানি হয়।

​ঘটনার পরপরই ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় এবং প্রাথমিক সুরতহাল ও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্ত সেই যুবককে আটক করতে সক্ষম হয়।

​এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। চলন্ত ট্রেনে এমন নিরাপত্তাহীনতার ঘটনায় সাধারণ যাত্রীদের মনে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​ঘটনার বিস্তারিত তদন্ত এবং পরবর্তী আপডেটের জন্য বগুড়া সিটি নিউজ-এর সাথেই থাকুন।

মন্তব্যComments

↑